Sunday, March 28, 2021

জীবনের গল্প

 জীবনটা সুখের হয় তখনি যখন তার পাশে একজন খুব ভাল এবং খুব অাপন একজন ভালবাসার মানুষ থাকে।

জীবনটা সুখের হয় তখনি যখন ভালবাসার মানুষটি সুখে দুঃখে পাশে রই।

জীবনটা সুখের হয় তখনি যখন ভালবাসার মানুষটি হাজার কষ্টের মাঝে ও অামাকে হাসি খুশি রাখতে চাই।

একজন এমন সত্যি কারের ভালবাসার মানুষ পেলে সবাই সুখি হয়। কোন সার্থ ছাড়া যে ভালবাসবে সেই ভালবাসা অাজীবন রয়ে যায়।কিন্তু বর্তমান সমাজে এমন ভালবাসা বিরল। অনেক মানুষ অাছে যারা মুখুষ পরে অাছে ভালবাসার নামে নানা কৌষলে নিজেদের সার্থে কত কত নারীর সাথে চলনা করছে। যারা চলনা করে তাদের কে এ সমাজ থেকে ছুড়ে ফেলে দেওয়া উচিৎ কিন্তু অামাদের সমাজ তা করে না বরং তাদের বেশি গুরুত্ব দেয় বেশি।

নারী হলো সম্মান এর প্রতিক। কারো মা কারো বোন কারো বউ। সবাই কে সম্মান দেওয়া উচিৎ অামাদের।ইসলাম নারীর সম্মান কে তিন গুন বাড়িয়ে দিয়েছে।কিন্তু অামাদের সমাজের কিছু মানুষ তা মনে রাখে না। নারী বলে যেখানে সেখানে নির্যাতনে শিকার হচ্ছে প্রতিনিয়ত।

অাসুন সবাই মিলে নারীদের সম্মান করতে শিখি।কারন নারী হলো মা জাতি।অার মা হলো সবার উর্দে।


ভালবাসার গল্প

 যে তোমাকে সত্যিকারের ভালোবাসে সে তোমাকে সম্মান করে, তুমি তার জন্য যথেষ্ট, তোমার সাথে সুখী, তোমার ভুলগুলো নিয়ে ধৈর্যশীল, তোমার সমস্যাগুলো বুঝতে পারে এবং তোমার জন্য ত্যাগ স্বীকার করে ।

মিথ্যা প্রেমিক, সবসময় তোমাকে নিয়ে হৈচৈ করে এবং অন্যদের সাথে তুলনা করে । সে তোমার ভুল সহ্য করতে পারে না এবং চায় তুমি তোমার আত্মবিশ্বাসকে ছোট করে বড় হও না এবং উন্নতি করো না । একজন প্রকৃত প্রেমিক আপনাকে সম্পূর্ণভাবে গ্রহণ করে এবং অন্য মানুষের মধ্যে ভালো অবস্থার খোঁজ করে না ।

মিথ্যা প্রেমিক উন্নতি করতে চায় না এবং বড় হতে চায় না এবং সবসময় তোমাকে বড় হতে বাধা দেয় কারণ সে তোমাকে তার হাতের নিচে নিতে ভালোবাসে । একজন প্রকৃত প্রেমিক আপনার অগ্রগতিকে হিংসা করে না এবং আপনার সফলতায় খুশি হয় ।

বিয়ের আগে জানার উদ্দেশ্য নিয়ে যদি কারো সাথে দেখা হয়ে থাকে এবং কিছুক্ষণ পর সে তোমাকে অন্য মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতে চেষ্টা করে এবং তোমার সম্পর্ককে প্রকাশ্যে না করে, তাহলে তার ভালোবাসাকে সন্দেহ করো কারণ একজন সত্যিকারের প্রেমিক তার সর্বোচ্চ চেষ্টা করে তাড়াতাড়ি সম্পর্ক তৈরি করতে পারে সে তা করে দিয়েছে পাবলিক এবং আনুষ্ঠানিকভাবে এটিকে অফিসিয়াল করে তুলে।

যদি আপনি আপনার সামনের মানুষটির ভুল ভালোবাসা খেয়াল করে থাকেন এবং আপনার সম্পর্ক এখনও গুরুতর না হয়, তাহলে ধীরে ধীরে সেই সম্পর্ক ত্যাগ করার চেষ্টা করুন

কারণ যদি একদিন...

এমন একজনের প্রেমে পড়ো যে তোমাকে ভালোবাসে না 💔!

এমনকি যদি পৃথিবীর সব স্মৃতিচারণ হয়

যখন তুমি কাঁদবে তখন তুমি হালকা হবে না এবং কাউকে বিশ্বাস করবে না এবং দেখবে সবাইকে একই রকম 😔

💜💔

পৃথিবীর কার্যকলাপ দেখে অামি হতবাগ

 এ পৃথিবীর কার্যকলাপ দেখে আমি হতবাক,,

-যদি আমি ওই আলাদিনের প্রদীপ পেতাম,,

-তবে আমি মোটেও ভয় পেতাম না,,

আমার ইচ্ছেগুলোর কথা বলতাম,,

-প্রথমত বলতাম আমার খেলনা বিমানটাকে পৃথীবির সবচেয়ে দ্রুততম বিমান করে দাও,,

যাতে পৃথীবিটা ২৪ ঘন্টায় ঘুরতে পারা যায়,,,

-তারপর ২৪ ঘন্টাকে ৬ ভাগে ভাগ করে দৈত্যকে নিয়ে

যাত্রা শুরু করতাম,,, 


-প্রথমে যেতাম অসহায় নিপীড়িত ফিলিস্তিনি মুসলমানদের কাছে,,

আমি আর দৈত্য মিলে বন্ধ করে দিতাম ফিলিস্তিনি মুসলিম হত্যা,,

-২য় ত যেতাম ইরান ঐখানে নারী বিক্রয় পন্থাটা বন্ধ করে দিতাম,,

-৩য় ত যেতাম চীন মুসলিম নির্যাতন বন্ধ করে দিয়ে আসতাম,,

-৪র্থ ভ্রমন বেশি দূরে না,,

পাশের দেশ মায়ানমারে ফিরিয়ে দিয়ে আসতাম নির্যাতিত রোহিঙ্গাদের,,,

-৫ম ভ্রমন হিসেবে যেতাম কাস্মির,,মুদি ইমরান উনাদের সাথে আলোচনা করে কাস্মিরের মুসলমানের স্বাধীন করে দিতাম,,

-সর্ব শেষ ৬ষ্ঠ বার সব অভিযোগ নিয়ে চলে যেতাম জাতিসঙ্গে সুষ্ঠ বিচার করার জন্য বাধ্য করে দিয়ে আসতাম,,,

 

--তারপর এসে শান্তির একটা ঘুম দিতাম,,,

আর দৈত্যকে পাঠাতাম বাংলাদেশের যানজট মুক্ত করতে,,

যেনো কোনো অসুস্থ মা - বাবা যানজটে পড়ে মারা না যায়,,,,

 

এর চাইতে বেশি কিছু চাইতাম না,,,,

      ---আপনিও কী এমনটাই চাইতেন,,,,

           

             

অামি এক বিশ্বাসি

 (আমি এক বিশ্বাসি)


অনেক বছর পরে সে এক বিকেলে, তোমার সাথে দেখা হবে ভাবতে পারিনি আমি

নদীর তীরে দারিয়ে আমি, মুখ বর্তি  দাড়ি, এলোমেলো চুল সিগারেট হাতে, ময়লায় জ্বরা হলুদ পাঞ্জাবি, 

তোমায় আমি চিনেছিলাম প্রথম দেখাতেই. তোমার কাজল চোখে তাকিয়েই, 

অনেক ক্ষন তাকিয়ে ছিলাম তোমার দিকে, তাপর তোমার দৃষ্টি পরলো আমার ঝাপসা চোখে 


সেই সময়টায় বোধহয় তুমি একটু বিরক্ত হয়েছিলে, অচেনা এক পাগল, এলোমেলো চুল,মুখ বর্তি দাড়ি নিয়ে কেন তোমার দিকে তাকালো?

তুমি রেগে জখন কাছে এসে জিজ্ঞেস করেছিলে আপনি কেন এভাবে তাকিয়ে আছেন?


আমি উত্তর দিতে পারিনি! 

তোমার কন্ঠসর সুনে এই বুকের বা-পাশটায় একটা জাকুনি দিল, তুমি খুব সহজেই ভুলে গেলে....?


আবার কতক্ষণ পরে জিজ্ঞেস করেছিলে আপনি কি কথা বলতে পারেন না..?

অনন্যা' আমি তখন কাঠের টুকরো হয়ে গিয়েছিলাম 

ইচ্ছে হয়েছিলো যদি আমি কিছু সময়ের জন্য শূন্যেতায় বিলিন হতে পারতাম!

হয়তো তোমার শহরের বাতাসে মিসে, তোমার হাতের আঙুল ছুয়ে বলে দিতাম -আমি এক বিশ্বাসি।

গল্প

 গল্প--মধ্যবিত্ত--

📝📝মহসিন আহমদে-


প্রেমিকাকে নিয়ে রেস্তুরায় খাওয়া শেষে বিল দিতে যাবো এমতাবস্থায় দেখি ম্যানিব্যাগে টাকা নাই,,।।

লজ্জ্বায় মাথা কাটা যাবে এমন অবস্থা,

"রাইসা"কোনোদিনো ঘুরতে যেতে আবদার করে না,,

এমন কি ফুসকা খেতে যাবো এমন আবদার পর্যন্ত  কোনদিন শুনতে হয়নি,কারণ সে জানে আমি নিতান্তই একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে,,

টিউশনির টাকায় ফ্যামিলি + নিজের লেখাপড়ার খরচ চালাতে হয়,,

আজ আমি নিজেই রাইসাকে নিয়ে এসেছি টিউশনির টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে,,

অল্প অল্প করে জমিয়েছি টাকাটা,,।

ভেবে রেখেছিলাম আজ "রাইসাকে" একটা নূপুর গিপ্ট করবো,,


কিন্তু বিল দেওয়ার সময় দেখি ব্যাগে টাকা নাই,,

নিজের গার্লফ্রেন্ডের সামনে এমন লজ্জায় পড়তে হবে কোনোদিন কল্পনাও করিনি,,

অবশেষে বিলটা "রাইসা" দিলো..


খাওয়া শেষে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি,,আর ভাবছি টাকাটা কোথায়,,??

ফোনটা হাতে নিতেই দেখি unknown number থেকে মেসেজ,,

--ভাইয়া,,আমি কলেজে উঠেছি কিন্তু আমার কোনো স্মার্ট ফোন নাই,,আমার বন্ধুদের সবার স্মার্ট ফোন আছে কিন্তু আমার নেই,,

আমার তো আর বাবা নেই,, যে বাবাকে বলবো,,তুমি কত কষ্টে টাকা ম্যানেজ করো তা আমি জানি,,

সারাদিন কত কষ্ট করো তুমি,,

তবুও বন্ধুদের সামনে লজ্জা পেতে আমার মোটেও ভাল লাগে না,,

আমার কাছে অল্প কিছু টাকা আছে আর তোমার ম্যানি ব্যাগের টাকাটা আমি নিয়েছি সেই টাকা দিয়ে একটা পুরোনো স্মার্ট ফোন কিনেছি,,

আর ভাইয়া আগামী মাসে আম্মুর ঔষুধ লাগবে,,


--লিখাটা পড়ে নিজের অজান্তেই চোখের কোনায় দু ফোঁটা জল ভিড় জমিয়েছে,,

নিজের কথা ভেবে আমি আমার ভাইটার কথা ভুলেই গিয়েছিলাম,,আমি ভুলেই গিয়েছিলাম আমার মায়ের কথা,,


--আমরা মধ্যবিত্তরা আজ লজ্জিতো,,

আমরা পারিনা কারো কাছে হাত  পাত্তে,,

আমরা পারিনা নিজের স্বাধ আহ্লাদ পূরণ করতে,,

প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামেলির বড় ভাইটা লজ্জিতো তার ভালবাসার কাছে,, লজ্জিতো তার পরিবারের কাছে,,


--না পারে বাঁচতে না পারে মরে যেতে,,


--তবুও এরা বেঁচে আছে সত্যটাকে লুকিয়ে,,আর মুখে মিথ্যে একটু হাসি নিয়ে,,

Saturday, March 27, 2021

শুধুই তুমি

 অাজ বিশেষ একটা দিন।দিনটির গুরুত্ব অামার কাছে অনেক।  কারন অাজকে অামাদের প্রথম বিবাহবার্ষিকী। দিনটি শুধু অামার কাছেই নয় বরং নাজেম এর কাছেও ছিল অনেক অানন্দের। কিন্তু অাজকে শুধু অামি একা দিনটি পালন করব। এছাড়া যে উপায় নেই।   

নাজেম অামাকে ছেড়ে সেই কবে পাড়ি জমিয়েছে বিদেশে।কি করব বিদেশ যাওয়ার ও খুব প্রয়োজন ছিলো সংসারের জন্য।কিন্তু তাকে প্রচুর মিচ করি। অামাদের কত কথা হয় মোবাইলে।তবু ও কাছে নেই সেই অনেক দূরে এ নিয়ে কষ্ট হয়।

বিয়ের পর অামরা কতই না প্ল্যান প্রোগ্রাম করছিলাম।এটা করব ওটা করব। বেশি অানন্দ সইল না।  বিনা মেঘে বজ্রপপাতের মতো একদিন সে অামাকে ছেড়ে বিদেশে পাড়ি দিলো। যাওয়ার সময় অামার হাত ধরে শুধু একটা কথাই বলছিলো কখনো কোন কিছু নিয়ে দুঃখ না করতে অামি অাছি সব সময় তোমার পাশে মনে রেখো এই বলে চলে গেলো।

এখন সব কিছু ঠিকি অাছে শুধু তোমার মুখ -খানি চোখের সামনে ভেসে উঠলেই অাপনা অাপনি দীর্ঘ শ্বাস বেরিয়ে অাশে।

জীবনের গল্প, ছোট্ট মামুনি থেকে অাজ অনেক বড় হয়ে গেলাম। অবুজ বালিকা থেকে একটু বুঝার মতো বয়স হলো।

 জীবনটা এমনি হয় যেনো ছোট্ট একটা ফুলের পাপড়ি।জীবন টা অনেক সুন্দর ছিলো যখন ছোট ছিলাম।  ছিলো না কোন চিন্তা সারাদিন খেলা করে মায়ের অাচলে মুখ লুকিয়ে ঘুমাতাম তখন কি ভালোই না লাগতো। যখন একটু একটু করে বেড়ে উঠছি তখন পড়ালেখা নিয়ে ব্যস্ত নেই কোন খেলাদোলা।  একটু একটু করে সপ্ন দেখা শুরু হয়।  কিন্তু সে স্বপ্ন কারো পূরন হয় কারো হয় না। হয়তো সে পথ চলা কঠিন হয়ে ওঠে তাই।যদি সময় অার কাজ কে সমান গুরুত্ব দেয় সবাই তাহলে সবার স্বপ্ন পূরন হবে ভবিষ্যত উজ্জ্বল হবে।অামরা সবাই সময় এবং কাজকে সমান গুরুত্ব দিবো।

১ সপ্তাহে পর্শা হওয়ার ঘরোয়া টিপস

  লাইফস্টাইল এক সপ্তাহেই ফর্সা হওয়ার ঘরোয়া উপায় শনিবার, ৩০ জুন ২০১৮ গায়ের রঙ উজ্জ্বল হলেও অনেক সময় সেই উজ্জ্বলতা মলিন হয়ে যায়। এর কারণ হিসেব...