Thursday, April 15, 2021

কলেজ ক্যানভাস

 ক্যাম্পাসে থাকার সময় দেখতাম আমার পরিচিত অনেক পলিটিক্যাল ছেলেদের সাথে সুন্দরী মেয়েরা ঘুরে বেড়ায় । সেলফি আপলোড করে ।

যখন ক্যাম্পাসটা ছেড়ে এলাম তখন দেখলাম এই ছন্নছাড়া পলিটিক্যাল ছেলেগুলোর পাশে জাস্ট কেউ নাই ।

যে বড় ভাইদের জন্য ফাইট করতো তারা ছেড়ে গেছে । আশেপাশে আর সুন্দরী গুলোকেও দেখা যায় না ।

খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতাম , দোস্ত , চাকুরী তো কনফার্ম তাই না ? পলিটিক্স তো অনেক হলো । এইবার তো একটা প্রতিদান পেয়েই যাবি । আর ওই মেয়েটা ...ওরে নিশ্চয়ই বিয়ে করবি ?

ম্লান হেসে কেউ কেউ বলতো ...মজা নাও তাই না ?

নাহ আমি মজা নিতাম না । সত্যি কথাটাই বলতাম ।

এই যে বড় ভাইগুলোর জন্য গলা ফাটিয়েছো তারা এখন কোথায় ? যে সুন্দরীগুলোর জন্য শিট কপি করতে তারা কোথায় ? কেউ একটু রেফার করে দিতে পারে না তোমাকে ? জাস্ট একটা রিকমেন্ডেশন করলেই তো হয় !!

জীবন বড় অদ্ভুত !!

খারাপ সময়ে রাস্তার পাশের কুকুরও থাকে না ।

ছয়টা বছর ধরে রিলেশন করেছে । যেই দেখলো ছেলে ৩৮ তম প্রিলিতে টিকে নাই ,সাথে সাথেই ব্রেকাপ !!

আমার পরিবার তোমাকে মেনে নেবে না ।

\আমাদের এডজাস্ট হয় না ।

তুমি আমার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করো !!

যে বড় ভাইটার জন্য মিছিলে গলা ফাটিয়েছেন সেই ভাই তো একটা পদ পেয়ে চলেই গেলো । এখন তারে ফোন দিলেও ধরে না । ফোন ধরলেও নানান অজুহাত ।

একটা সময় বগিতে উঠলে জুনিয়ররা সালাম দিয়ে জায়গা করে দিতো । আর এখন দেখা হলে সালাম দিতেও ভুলে যায় ।

একটা সময় গেছে যখন টিএসসিতে গেলে সবাই ঘিরে বসতো । আর এখন কারো সামনে যেতেও অনেক ভয় । না জানি কিছু জিজ্ঞেস করে বসে !!

যে মেয়েটাকে হাতে ধরে রাত ১১ টায় কাটা পাহাড় পার করে দিয়েছেন সে এখন আপনাকে নক দিয়েও খবর নেয় না ।

সব কিছু বদলে যায় এভাবেই !!

একটা সময় তোমার টিউশন করতে মন চাইতো না । আর এখন টিউশন না করলে তোমার চলেই না ।

এখন আর ল্যাপ্টপের স্ক্রিনে ফেসবুকের হোমপেইজ ভাসে না । তুমুল গতিতে একজনের পর একজনকে মেসেজ করার খায়েসও হয় না ।

বাটন ফোনটা তাকিয়ে তাকিয়ে ব্যাঙ্গের হাসি দেয় ।

কতো মেসেজ করতে এই সেট দিয়ে । এখন মেসেজ করার মানুষই নাই ।

ম্যাসেঞ্জারটা হয়ে গেছে বিরক্তির কালো গহ্বর । এখন ওইটাকে দেখলে ভয় লাগে । না জানি কখন মেসেজ আসে , আমার বিয়েতে দাওয়াত !!

জীবনে তাই কারো উপরেই নির্ভর করা উচিত না ।

ছয় বছরের সম্পর্কে থাকাও মানুষটা আচমকা বদলে যেতে পারে ।

একসাথে বিছানা শেয়ার করা বন্ধুটাও অচেনা মানুষের মতো আচরন করতে পারে ।

গুরু মানা বড় ভাইটাও মাথার উপর থেকে হাতটা সরিয়ে নিতে পারে মূহুর্তেই ।

দুনিয়ার প্রতিটা মানুষই আপনার সাথে প্রতারনা করতে পারে । শুধু প্রতারনা করতে পারে না আপনার যোগ্যতা । প্রতারনা করতে পারে না আপনার পরিশ্রম । বিপদের দিনে এইটাই আপনাকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে যাবে ।

ঠিকই দাঁড়িয়ে যাবে ।


ভালবাসা

 ভালবাসা এমন একটা শব্দ যার অর্থ অনেক বড়।ভালবাসা ছাড়া জীবন অচল বললেই হয় কারন জীবনে প্রতি মুহুর্তে কারো না কারো ভালবাসা থাকলে কেউ পাশে থেকে সাপোর্ট করলে যে কোন কঠিন কাজ ও সহজ হয়ে যায়। সে ভালবাসার মানুষ গুলো মা হক বা বাবা, স্বামী, বউ,যায় হক না কেনো,,,,,,।💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

Saturday, April 3, 2021

কিছু বাস্তবতা

 বাস্তব জীবনে এমন কিছু ঘটনা গেটে যা অামরা কখনো কল্পনা করি না। যা অাশা করি না তাই জীবনে ঘটে যায়।জীবনটা খুব ভালোভাবে কাঠানোর জন্য খুব পরিশ্রম করতে হয়।জীবনে থেমে না থেকে সামনে এগিয়ে যাওয়ার নামি জীবন।পিছনে ফিরে থাকালে হেরে যেতে হয় জীবন যুদ্ধ থেকে

কিছু মানুষ অাছে পিছনে টেনে দরে সামনে এগিয়ে যেতে বাধা দেয় তাই সে মানুষ গুলাকে এড়িয়ে যেতে হবে সামনে এগিয়ে যেতে হবে। পিছনে ফিরে না থাকিয়ে যে সামনে এগিয়ে যাবে সে জীবনে উন্নতি করতে পারবে জীবন কে গোছাতে পারবে জীবনকে জয়ি করতে পারবে।এটার নামি জীবন।💜💜✌✌✌

১ সপ্তাহে পর্শা হওয়ার ঘরোয়া টিপস

  লাইফস্টাইল এক সপ্তাহেই ফর্সা হওয়ার ঘরোয়া উপায় শনিবার, ৩০ জুন ২০১৮ গায়ের রঙ উজ্জ্বল হলেও অনেক সময় সেই উজ্জ্বলতা মলিন হয়ে যায়। এর কারণ হিসেব...