অাজ বিশেষ একটা দিন।দিনটির গুরুত্ব অামার কাছে অনেক। কারন অাজকে অামাদের প্রথম বিবাহবার্ষিকী। দিনটি শুধু অামার কাছেই নয় বরং নাজেম এর কাছেও ছিল অনেক অানন্দের। কিন্তু অাজকে শুধু অামি একা দিনটি পালন করব। এছাড়া যে উপায় নেই।
নাজেম অামাকে ছেড়ে সেই কবে পাড়ি জমিয়েছে বিদেশে।কি করব বিদেশ যাওয়ার ও খুব প্রয়োজন ছিলো সংসারের জন্য।কিন্তু তাকে প্রচুর মিচ করি। অামাদের কত কথা হয় মোবাইলে।তবু ও কাছে নেই সেই অনেক দূরে এ নিয়ে কষ্ট হয়।
বিয়ের পর অামরা কতই না প্ল্যান প্রোগ্রাম করছিলাম।এটা করব ওটা করব। বেশি অানন্দ সইল না। বিনা মেঘে বজ্রপপাতের মতো একদিন সে অামাকে ছেড়ে বিদেশে পাড়ি দিলো। যাওয়ার সময় অামার হাত ধরে শুধু একটা কথাই বলছিলো কখনো কোন কিছু নিয়ে দুঃখ না করতে অামি অাছি সব সময় তোমার পাশে মনে রেখো এই বলে চলে গেলো।
এখন সব কিছু ঠিকি অাছে শুধু তোমার মুখ -খানি চোখের সামনে ভেসে উঠলেই অাপনা অাপনি দীর্ঘ শ্বাস বেরিয়ে অাশে।
No comments:
Post a Comment