Thursday, April 15, 2021

কলেজ ক্যানভাস

 ক্যাম্পাসে থাকার সময় দেখতাম আমার পরিচিত অনেক পলিটিক্যাল ছেলেদের সাথে সুন্দরী মেয়েরা ঘুরে বেড়ায় । সেলফি আপলোড করে ।

যখন ক্যাম্পাসটা ছেড়ে এলাম তখন দেখলাম এই ছন্নছাড়া পলিটিক্যাল ছেলেগুলোর পাশে জাস্ট কেউ নাই ।

যে বড় ভাইদের জন্য ফাইট করতো তারা ছেড়ে গেছে । আশেপাশে আর সুন্দরী গুলোকেও দেখা যায় না ।

খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতাম , দোস্ত , চাকুরী তো কনফার্ম তাই না ? পলিটিক্স তো অনেক হলো । এইবার তো একটা প্রতিদান পেয়েই যাবি । আর ওই মেয়েটা ...ওরে নিশ্চয়ই বিয়ে করবি ?

ম্লান হেসে কেউ কেউ বলতো ...মজা নাও তাই না ?

নাহ আমি মজা নিতাম না । সত্যি কথাটাই বলতাম ।

এই যে বড় ভাইগুলোর জন্য গলা ফাটিয়েছো তারা এখন কোথায় ? যে সুন্দরীগুলোর জন্য শিট কপি করতে তারা কোথায় ? কেউ একটু রেফার করে দিতে পারে না তোমাকে ? জাস্ট একটা রিকমেন্ডেশন করলেই তো হয় !!

জীবন বড় অদ্ভুত !!

খারাপ সময়ে রাস্তার পাশের কুকুরও থাকে না ।

ছয়টা বছর ধরে রিলেশন করেছে । যেই দেখলো ছেলে ৩৮ তম প্রিলিতে টিকে নাই ,সাথে সাথেই ব্রেকাপ !!

আমার পরিবার তোমাকে মেনে নেবে না ।

\আমাদের এডজাস্ট হয় না ।

তুমি আমার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করো !!

যে বড় ভাইটার জন্য মিছিলে গলা ফাটিয়েছেন সেই ভাই তো একটা পদ পেয়ে চলেই গেলো । এখন তারে ফোন দিলেও ধরে না । ফোন ধরলেও নানান অজুহাত ।

একটা সময় বগিতে উঠলে জুনিয়ররা সালাম দিয়ে জায়গা করে দিতো । আর এখন দেখা হলে সালাম দিতেও ভুলে যায় ।

একটা সময় গেছে যখন টিএসসিতে গেলে সবাই ঘিরে বসতো । আর এখন কারো সামনে যেতেও অনেক ভয় । না জানি কিছু জিজ্ঞেস করে বসে !!

যে মেয়েটাকে হাতে ধরে রাত ১১ টায় কাটা পাহাড় পার করে দিয়েছেন সে এখন আপনাকে নক দিয়েও খবর নেয় না ।

সব কিছু বদলে যায় এভাবেই !!

একটা সময় তোমার টিউশন করতে মন চাইতো না । আর এখন টিউশন না করলে তোমার চলেই না ।

এখন আর ল্যাপ্টপের স্ক্রিনে ফেসবুকের হোমপেইজ ভাসে না । তুমুল গতিতে একজনের পর একজনকে মেসেজ করার খায়েসও হয় না ।

বাটন ফোনটা তাকিয়ে তাকিয়ে ব্যাঙ্গের হাসি দেয় ।

কতো মেসেজ করতে এই সেট দিয়ে । এখন মেসেজ করার মানুষই নাই ।

ম্যাসেঞ্জারটা হয়ে গেছে বিরক্তির কালো গহ্বর । এখন ওইটাকে দেখলে ভয় লাগে । না জানি কখন মেসেজ আসে , আমার বিয়েতে দাওয়াত !!

জীবনে তাই কারো উপরেই নির্ভর করা উচিত না ।

ছয় বছরের সম্পর্কে থাকাও মানুষটা আচমকা বদলে যেতে পারে ।

একসাথে বিছানা শেয়ার করা বন্ধুটাও অচেনা মানুষের মতো আচরন করতে পারে ।

গুরু মানা বড় ভাইটাও মাথার উপর থেকে হাতটা সরিয়ে নিতে পারে মূহুর্তেই ।

দুনিয়ার প্রতিটা মানুষই আপনার সাথে প্রতারনা করতে পারে । শুধু প্রতারনা করতে পারে না আপনার যোগ্যতা । প্রতারনা করতে পারে না আপনার পরিশ্রম । বিপদের দিনে এইটাই আপনাকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে যাবে ।

ঠিকই দাঁড়িয়ে যাবে ।


No comments:

Post a Comment

১ সপ্তাহে পর্শা হওয়ার ঘরোয়া টিপস

  লাইফস্টাইল এক সপ্তাহেই ফর্সা হওয়ার ঘরোয়া উপায় শনিবার, ৩০ জুন ২০১৮ গায়ের রঙ উজ্জ্বল হলেও অনেক সময় সেই উজ্জ্বলতা মলিন হয়ে যায়। এর কারণ হিসেব...